ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ

খবর টি পড়েছেন : ১৯৭
নকলায় গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করে এসডিজি অর্জনের লক্ষ্যে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার বানেশ্বরদী ইসালিমা দাখিল মাদরাসা মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ, ই.পি.আই ইনচার্জ শহিদুল্লাহ, মিড ওয়াই ফাই নুরুন্নাহার মির্জা, ই.পি.আই টেকনিশিয়ান আব্দুর রহিম, উপসহকারী মেডিকেল অফিসার ডাক্তার আবু ইউসুফ রাসেল, এইচ.আই মাসুদুল আলম, এস.আই হাসান ফেরদৌস আলম, এ.এইচ.আই মর্তুজ আলী, এফ.ডব্লিউ.ভি হাসিনা বেগম, স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেন, এফ.ডব্লিউ.এ সাহেরা খাতুন প্রমুখ।
ওইসময় স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, এ এইচ আই, এইচ আই সহ বিভিন্ন এলাকার দুইশতাধিক গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা… পরবর্তী সংবাদ শ্রীবরদীর তাতিহাটি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads