ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৩২
শেরপুরে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে কৃষক লীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের খরমপুর খাদ্য গুদাম মোড়ে দলীয় কার্যালয়ে জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রধান অতিথি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ালীগের সভাপতি শামছুন্নাহার কামাল ও জেলা যুবলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, রৌহা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু।
জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা প্রবাসী জয়নাল আবেদীন, শেরপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি নয়ন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ, ছাত্রলীগ নেতা শাহিদুর রহমান শাহিন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর তাতিহাটি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads