ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২১ এপ্রিলেই পবিত্র শবে বরাত

খবর টি পড়েছেন : ১৪২
২১ এপ্রিলেই পবিত্র শবে বরাত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ঘোষণা করেছেন, পবিত্র শবেবরাত পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পালিত হবে। তিনি বলেন, একটি সংগঠন চাঁদ দেখার দাবি করলেও গত ৬ এপ্রিল দেশের কোথাও চাঁদ দেখার খবর পায়নি জাতীয় চাঁদ দেখা কমিটি।
পরে এ বিষয়ে আবারো যে কমিটি গঠন করে দেওয়া হয় সেই কমিটিও গতকাল একমত পোষণ করে জানিয়েছে ৬ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ এপ্রিলেই শবেবরাত পালন করা হবে।
গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী। তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, গত ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।
এমন অবস্থায় দফায় দফায় বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ১১ সদস্যের কমিটি গঠন করে দেন। যার নেতৃত্বে ছিলেন মাওলানা আবদুল মালেক। গতকাল এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগের ঘোষণাই বহাল রাখা হলো।
এদিকে গত সোমবার শাবান মাসের চাঁদ দেখা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করার পর ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালককে আবেদনকারীদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করার জন্য বলেছিল আদালত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব সংসদে… পরবর্তী সংবাদ ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads