ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৫
শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে আয়োজিত ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। স্বাগত বক্তব্যে ঐতিহাসিক মুজিব নগর দিবসের নানা দিক তুলে ধরে বলেন, এ চেতনা আমাদের নতুন প্রজন্মসহ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বই পুস্তকে নয়, আলোচনার মাধ্যমেও উজ্জীবিত করতে হবে সবাইকে। এই চেতনাকে লালন করে আগামি দিন গুলো হবে আরো সুন্দর।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, মাধ্যমিক অফিসার রহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারাফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, ভেটেনারী ডা. মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। এতে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মুজিব নগর দিবস উদযাপিত পরবর্তী সংবাদ নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads