ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

খবর টি পড়েছেন : ১৭৭
নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান, ওসি কাজী শাহনেওয়াজ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল ও রেজাউল করিম হীরা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য মোঃ সামিউল হক মুক্তা।
অনুষ্ঠানে বিএডিসির উপ-পরিচালক রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তানজিল আহমেদ, উপজেলা প্রকৌশলী বিভূতিমোহন পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে প্রবীণ বৈশাখী উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads