
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় মুজিব নগর দিবসের উপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকতা বিপ্লব কুমার বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, মালিঝিকান্দা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন দোলা প্রমুখ। এ সভায় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি, কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।










