ads

বুধবার , ১৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ বৈশাখী উৎসব অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে প্রবীণ বৈশাখী উৎসব অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলা বর্ষবরণ ও মুজিবনগর দিবস উপলক্ষে শেরপুরে নানা আয়োজনে প্রবীণ বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার দিনব্যাপী শেরপুর সদর উপজেলা দড়িপাড়া প্রবীণ উন্নয়ন ক্লাব ও গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে লছমনপুর গণস্বাস্থকেন্দ্রে এই বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।
লছমনপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার সভাপতিত্বে উৎসবে বক্তব্য রাখেন বেলজিয়ামের প্রবীণ সংস্থার অকার নির্বাহী প্রধান মার্ক, গণস্বাস্থ্য কেন্দ্র সাভারের সিইও মনজুর কাদির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম হিরু, প্রবীণ উন্নয়ন ক্লাবের সভাপতি আফরোজ আলী, সাধারণ সম্পাদক উসমান গণি, প্রজেক্ট কো-অর্ডিনেটর কামরুন্নাহার আনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিতার্কিক এমদাদুল হক রিপন।
বৈশাখী উৎসবে প্রবীণ নারী ও পুরুষের অংশগ্রহণে হাঁড়ি ভাঙা, চেয়ার খেলা, বালিশ খেলা, সাইকেল খেলা, বেলুন ফুটোনো খেলা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “বৃদ্ধাশ্রম ” মঞ্চায়িত হয়।
বিকেলে বিভিন্ন খেলায় বিজয়ী প্রবীণ নারী ও পুরুষদের মাঝে পুরষ্কার ও মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বেলজিয়ামের প্রবীণ সহায়তা সংস্থা অর্ক এর নেতৃবৃন্দ, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও প্রায় ৫ শতাধিক প্রবীণ নারী পুরুষ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পরবর্তী সংবাদ শেরপুর সদর ও নকলা উপজেলায় কে হচ্ছেন নৌকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads