ads

শনিবার , ১৩ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈশাখের নতুন গান প্রকাশ করলেন সুবা

খবর টি পড়েছেন : ২১৯
বৈশাখের নতুন গান প্রকাশ করলেন সুবা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংরা ডেস্ক : হাজারো বর্ণিল সাজের মধ্য দিয়ে বাঙালি বরণ করে নতুন বছরকে। বয়স-ধর্ম-পেশা নির্বিশেষে সবাই রঙিন সাজ আর মুখরোচক খাবার ও আপ্যায়নে বছরের প্রথম দিনটিকে স্বাগত জানায়। পহেলা বৈশাখ নিয়ে বাঙালির এ উন্মাদনা নতুন কিছু নয়। এ উন্মদনা বাড়িয়ে দিতে বৈশাখের আবহে নতুন গান প্রকাশ করলেন শাহ হুমাইরা সুবা।

Shamol Bangla Ads

ওই গান প্রকাশের মধ্য দিয়ে বাংলা সঙ্গীত জগতে পা রাখছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘চল মেলায় যাইরে’। গানটি লিখেছেন সুভা এবং রবিন ইসলাম। সুর ও সঙ্গীতায়োজনও করেছেন রবিন ইসলাম।

বৈশাখী উৎসবের আয়োজনে মতোই গানটির ভিডিও শুটিং করা হয়েছে উত্তরার মনোরম এক লোকেশনে। যেখানে বৈশাখের আবহে তৈরি করা হয়েছিল সেট। গানটি গাওয়ার পাশাপাশি মডেলও হয়েছেন সুবা। তার সঙ্গে মডেল হয়েছেন তুহিন এবং সূর্য।

Shamol Bangla Ads

শাহ হুমাইরা সুবা। বাংলা সঙ্গীত জগতের নতুন গায়িকা। মাইকেল বাবু ও রতনের কোরিওগ্রাফিতে গানটির নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি নিয়ে সুবা জানান, আমার প্রথম গান চল মেলায় যাইরে। গানটি পুরোপুরি পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে। দারুন আয়োজন নিয়ে নির্মিত হয়েছে গানটি। বৈশাখের পুর্ণ আমেজ পাবেন গানটি। আশা করি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

‘চল মেলায় যাইরে’ দিয়ে শুরু হলেও শেষ নয়। এরপর থেকে নিয়মিতই গান প্রকাশ করবেন বলে জানান তিনি। প্রথম গানটি প্রযোজনা সংস্থা সঙ্গীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৮০ হলে মুক্তি পাচ্ছে তাসকিন-সৌমির ‘বয়ফ্রেন্ড’ পরবর্তী সংবাদ মডেলিংয়ে তামিম ও আইরিন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads