ads

বৃহস্পতিবার , ১১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮০ হলে মুক্তি পাচ্ছে তাসকিন-সৌমির ‘বয়ফ্রেন্ড’

খবর টি পড়েছেন : ২৪৯
৮০ হলে মুক্তি পাচ্ছে তাসকিন-সৌমির ‘বয়ফ্রেন্ড’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৮০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে তাসকিন-সৌমির ‘বয়ফ্রেন্ড’। বৈশাখকে সামনে রেখে ১২ এপ্রিল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। ছবিটির প্রধান চমক হলো ঢাকা অ্যাটাক খ্যাত তাসকিন আহমেদ খল নায়ক থেকে নায়ক হয়ে হাজির হচ্ছেন এবার। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তাসকিনের নায়িকা হিসেবে অভিনয় করছেন সৌমি। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Shamol Bangla Ads

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘হল মালিকরা সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছিলেন। কোনো সিনেমা মুক্তি দেওয়া অনিশ্চিত অবস্থায় ছিল। অবশেষে তারা সিনেমা হল বন্ধের কর্মসূচি থেকে সরে এসেছেন। সিনেমাটি কবে মুক্তি দিতে পারবো এ নিয়েও সংশয় ছিল, ওই কারণে আগে থেকে বড় পরিসরে সিনেমাটির প্রচরণা শুরু করতে পারিনি। আগামীকাল থেকে ছবিও চলবে প্রচারণাও চলবে। এবারের বৈশাখে রঙ ছড়াবে বয়ফ্রেন্ড।’

এ ছবিতে তাসকিনকে একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে দেখা যাবে। ছবির গল্পে দেখা যাবে সে অনেক ভালো ক্রিকেট খেলে। যার ওপর নির্ভর করে এলাকার টিমগুলো খেলায় অংশ নেয়। সেও খেলা নিয়ে মেতে থাকে দিন-রাত। কিছুদিন পর তাদের এলাকায় একটি মেয়ে আসে। তাসকিন তাকে ভালোবাসতে শুরু করে। তাদের মধ্যে জন্ম নেয় প্রেম। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়।

Shamol Bangla Ads

ছবিটির প্রযোজক সেলিম খানও অভিনয় করেছেন ছবিটিতে। শাপলা মিডিয়া প্রযোজিত বয়ফ্রেন্ড ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, সিবা শানু, আমান রেজা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পরবর্তী সংবাদ বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তামাশার রাজনীতি থেকে বেরিয়ে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads