ads

বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিরোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ

খবর টি পড়েছেন : ১৭০
ঝিনাইগাতীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, দুর্নীতিরোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শপথ নিয়েছে। আজ বুধবার দুপুর ১টায় বিদ্যালয় চত্ত্বরে তারা ওই শপথ নেয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ওই বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধনী অনুষ্ঠানে ওই শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাংশা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহিদুল হক মনির প্রমুখ।
ওইসময় বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের একটি কক্ষে ‘সততা স্টোর’ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads