ads

মঙ্গলবার , ৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর যোগানিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

খবর টি পড়েছেন : ৩৪৪
নালিতাবাড়ীর যোগানিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবির বিরুদ্ধে ৬টি অভিযোগ করে অনাস্থা জ্ঞাপন করেছে ওই ইউনিয়নের ১২ জন সদস্য। ৮ এপ্র্রিল সোমবার অভিযোগটি তারা জেলা প্রশাসক আনার কলি মাহবুবের কাছে পৌঁছে দিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে জোরপূর্বক রেজুলেশন খাতায় স্বাক্ষর নেওয়া, টাকার বিনিময়ে ভিজিডি, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড প্রদান, টিআর কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ, মেম্বারদের গায়ে হাত তোলাসহ মারপিট, নারী সদস্যদের যৌন হয়রানী এবং প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রমিকদের সই জালসহ ৬টি অভিযোগ করা হয়।
ইউপি সদস্য মোস্তফা মাহমুদ ও আমীর হোসেনসহ অন্যান্য সদস্যরা জানান, চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতিতে আমরা সবাই এখন অতিষ্ঠ হয়ে ১২ সদস্যের সবাই চেয়ারম্যানের অপসারণের বিরুদ্ধে একমত হয়ে অনাস্থা প্রস্তাব দিয়েছি। আমরা অবিলম্বে তার দুর্নীতি বিচারসহ অপসারণ চাই।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। উপজেলা নির্বাচনের রেষারেষি থেকে হয়তো তারা এমন পদক্ষেপ নিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে পিটিয়ে আহত পরবর্তী সংবাদ শেরপুরে কামারেরচর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads