ads

রবিবার , ৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে উত্তাল চবি, ট্রেন চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ২২১
পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে উত্তাল চবি, ট্রেন চলাচল বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ঘটেছে। ক্যাম্পাসে ছাত্রলীগের ডাকা ছাত্র ধর্মঘট কর্মসূচি চলাকালে রোববার বেলা ১১টা ৫০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ক্যাম্পাস। ৭ এপ্রিল রবিবার সকাল পৌনে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সম্প্রতি অস্ত্র মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় চবি ছাত্রলীগ।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের ধর্মঘট তুলে নেয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে প্রধান ফটক হয়ে পুলিশের একটি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়।
পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে ছাত্রলীগ নেতাকর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করছে। এতে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার নিঃশর্ত মুক্তি দাবিতে গণঅনশনে বিএনপি পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম নারী সভাপতির সাক্ষাৎ

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads