ads

রবিবার , ৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার নিঃশর্ত মুক্তি দাবিতে গণঅনশনে বিএনপি

খবর টি পড়েছেন : ১৫৯
খালেদার নিঃশর্ত মুক্তি দাবিতে গণঅনশনে বিএনপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে গণঅনশন করছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনশন শুরু করেন তারা। বিকেল ৪টা পর্যন্ত অনশন চলবে বলে জানা গেছে।
গণঅনশনে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।
এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিতি আছেন।
এর আগে সকাল ১০টায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও মিলনায়তনের বাইরে অনুমতি না পাওয়ায় আধা ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টায় মিলনায়তনের ভেতরেই মাদুর বিছিয়ে অনশন কর্মসূচি শুরু করা হয়। বিএনপির অনশনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিজিএমইএ নির্বাচনে রুবানা হকের প্যানেলের সবাই জয়ী পরবর্তী সংবাদ পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে উত্তাল চবি, ট্রেন চলাচল বন্ধ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads