ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২৬৬
শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বৃহত্তর ময়মনসিংহের সর্বাধিক প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র‌্যালি ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার বিকেলে পৌরসভা কার্যালয় চত্ত্বর থেকে ওই র‌্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি শেরপুর পৌরসভার ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাকে সমুন্নত রাখার পাশাপাশি ওই শহরকে একটি পরিচ্ছন্ন ও নান্দনিক মডেল টাউন হিসেবে গড়ে তুলতে নাগরিক দায়িত্ববোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে গিয়ে শেষ হয়।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, ঝিনাইগাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, হুইপতনয়া ডাঃ শারমিন সুলতানা অমিসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। র‌্যালির অগ্রভাগে গৌরবের ১৫০ বছর খচিত হলুদ ডালা হাতে পৌর কিশোরী ক্লাবের মেয়েরা এবং হাতিসহ ঐতিহ্যবাহী ঘোড়া ও গরুর গাড়ি নিয়ে অংশগ্রহণের বিষয়টি ছিল লক্ষ্যণীয়।
র‌্যালি শেষে শেরপুরের বিশিষ্ট নাগরিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরমান আলিফ সঙ্গীত পরিবেশন করেন। এর আগে সোমবার রাতে ব্যান্ডদল ‘কুঁড়েঘর’সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে বুধবার সমাপনী অনুষ্ঠানের তৃতীয় দিনে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি ও বৃহস্পতিবার শেষ দিনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত পরবর্তী সংবাদ ঐতিহ্যের শেরপুর শহরে হঠাৎ জমিদারের দেখা!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads