ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঐতিহ্যের শেরপুর শহরে হঠাৎ জমিদারের দেখা!

খবর টি পড়েছেন : ৭৭৮
ঐতিহ্যের শেরপুর শহরে হঠাৎ জমিদারের দেখা!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ছবি : জুবাইদুল ইসলাম

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ অনেক ইতিহাস-ঐতিহ্যের ধারক শেরপুর অঞ্চল একসময় যুগ যুগ ও বংশ পরস্পরায় সেই দুর্দান্ত প্রতাপশালী জমিদারদের হাতেই নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে আসতো। কালের আবর্তে জমিদার প্রথা বিলীন হওয়ার সুবাদে হারিয়ে গেছেন প্রতাপশালী জমিদারগণও। এখন খোঁজ মেলে না তাদের উত্তরসুরীদেরও। তবে তাদের সময়কালের শাসন ও শোষণের ইতিহাস এখনও ছড়িয়ে আছে। এমনই অবস্থায় ২ এপ্রিল মঙ্গলবার বিকেলে জমিদারদের বিচরণের প্রাচীন অধিক্ষেত্র শেরপুর শহরে হঠাৎ করেই দেখা মেলে এক জমিদারের। সেই জমিদার যখন সিংহাসন সদৃশ চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বেশ ভাবগম্ভীর হয়ে সামনের টেবিলে রাখা হুক্কার পাইপ টানছিলেন থেমে থেমে, ঠিক তখন জমিদারের মাথায় ছাতা ধরে তার পাশেই ঠাঁয় দাঁড়িয়েছিল এক পেয়াদা। আর হঠাৎ করে সেই জমিদার-পেয়াদার দেখা পেয়ে বিস্ময়ে অবাক হয়ে উঠেন শহরবাসী। তারা অবাক বিস্ময়ে অপলক তাকিয়ে থাকে তাদের দিকে।
তবে মজার কথা হচ্ছে, প্রাচীনতম শেরপুর শহরে হঠাৎ দেখা মেলা সেই জমিদার ও পেয়াদার কেউই বাস্তবের জমিদার পেয়াদা নন, তারা ছিলেন প্রতীকি। বৃহত্তর ময়মনসিংহের সর্বাধিক প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার গৌরবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা অফিস কক্ষ থেকে হঠাৎ করেই বেরিয়ে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেওয়া প্রতীকি জমিদার ছিলেন ফারুক আহম্মেদ (৫০), যিনি পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত সভাপতি। আর তার সাথে থাকা প্রতীকি পেয়াদা ছিলেন পৌরসভার অফিস সহায়ক তানভীর আহমেদ রতন (৩০)। পোষাক-পরিচ্ছদ আর বেশ-ভূষায় বেশ মানিয়েছিলও তাদের। র‌্যালিতে অংশ নেওয়ার কারণে তাদের চড়তে হয়েছিল একটি ভ্যানে। তাদের দেখা পেয়ে কেবল র‌্যালিতে অংশ নেওয়া হাজার হাজার নাগরিক-শিক্ষার্থীই নয়, অতিথিরাও বিস্ময়ে অবাক হয়েছেন। র‌্যালির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি তার বক্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, র‌্যালিতে হাতি, ঘোড়া ও গরুর গাড়ি পাশাপাশি জমিদার-পেয়াদার অংশগ্রহণ আমাদের ঐতিহ্যের এ শহরের হারানো দিনের কথাই স্মরণ করিয়ে দেয়। একই ধরনের প্রতিক্রিয়া ও অনুভূতি ব্যক্ত করে পৌর মেয়র ও সার্ধশত বর্ষ উদযাপন কমিটির আহবায়ক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, গৌরবের এ উৎসবে প্রচীনতম শহরের সব ঐতিহ্য-সংস্কৃতিকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, প্রাচীন কামরূপ রাজ্যের অধিক্ষেত্র শেরপুর অঞ্চল তৎকালে জমিদারদের হাতে নিয়ন্ত্রিত হতো। সেই সুবাদে এ অঞ্চলে নয়ানী জমিদার, তিনআনী জমিদার ও আড়াইআনী জমিদারদের শাসন ও শোষণের তিক্ত ইতিহাস ও জনশ্রুতি রয়েছে। কালের আবর্তে সেই জমিদারি যুগের অবসান হলেও এ অঞ্চলে সেই দুর্দান্ত প্রতাপশালী জমিদারদের নিদর্শন এখনও রয়েছে। -রফিকুল ইসলাম আধার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও… পরবর্তী সংবাদ নকলায় মানসিক প্রতিবন্ধী গৃহবধূর আত্মহত্যা

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads