ads

মঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শ্বশুরবাড়িতে ঘরজামাইয়ের আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৪৩
শেরপুরে শ্বশুরবাড়িতে ঘরজামাইয়ের আত্মহত্যা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্ত্রীসহ শ্বশুর-শ্বাশুড়ির মানসিক নির্যাতনের শিকার হয়ে শ্বশুরাবাড়িতেই আত্মহত্যা করেছে গুডুল মিয়া (২৫) নামে ঘরজামাই। ১ এপ্রিল সোমবার রাতে শহরের তাতালপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এক সন্তানের জনক গুডুল মিয়া পার্শ্ববর্তী সোনাবরকান্দা গ্রামের মৃত আব্দুল বাশার ওরফে কর্তার ছেলে ও ইটভাটা শ্রমিক। মঙ্গলবার সকালে গুডুল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
জানা যায়, ৫/৬ বছর আগে শেরপুর শহরের তাতালপুর এলাকার জনৈক আলাউদ্দিনের মেয়ে নুরুন্নাহারকে বিয়ে করে পাশ্ববর্তী বাজিতখিলা ইউনিয়নের আবুল বাশার ওরফে কর্তার ছেলে হতদরিদ্র গুডুল মিয়া। বিয়ের পর থেকে গুডুল শ্বশুরালয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করার পাশাপাশি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো। কিন্তু বদমেজাজী স্ত্রী নুরুন্নাহার টুকিটাকি বিষয় নিয়ে প্রায়ই তার সাথে ঝগড়ায় লিপ্ত হতো। তার অভিযোগ, গুডুল মিয়া মাঝে-মধ্যেই গাঁজা সেবন করতো। আর ওই বিষয়ে শ্বশুর-শ্বাশুড়িসহ তাদের বাড়ির লোকজন নুরুন্নাহারকেই সায় দিতো। ওই অবস্থায় সোমবার দিনের বেলায় গুডুল মিয়ার সাথে প্রথমে স্ত্রী নুরুন্নাহার ও পরে অন্যান্যরাও ঝগড়ায় লিপ্ত হয়ে তাকে নাজেহাল করে। এরই এক পর্যায়ে সবার অজান্তে সোমবার রাতে বাড়ির সামনে একটি আম গাছের ডালে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে গুডুল আত্মহত্যা করে।
এ ব্যাপারে সদর থানার এসআই মিঠু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক পর্যায়ে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকার কারণে বদমেজাজী স্ত্রীসহ বাড়ির লোকজন প্রায়ই তাকে মানসিক নির্যাতন করত। আর এ কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বিশ্ব অটিজম দিবসে র‌্যালি পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads