নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নকলায় বিশ^ অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ এপ্রিল মঙ্গলবার সকালে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নেতৃত্বে র্যালিতে উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তানজিল আহমেদ চৌধুরী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। ওইসময় অটিজম শিশু ও বিভিন্ন অটিষ্টিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









