স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ১ এপ্রিল সোমবার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে জেলায় কোন বহিস্কারের ঘটনা ঘটেনি। তবে অনুপস্থিত ছিল মোট ১২৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে এইচএসসিতে ৬৩ জন, আলিমে ১৮ জন ও কারিগরীতে ৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জানা যায়, এ বছর শেরপুরের ৫টি উপজেলার ২৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ হাজার ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ বোর্ডে ১১টি কেন্দ্রে ৮ হাজার ৯৩৬ জন, কারিগরী বোর্ডের ১১টি কেন্দ্রে ৫ হাজার ১৩৩ জন এবং মাদ্রাসা বোর্ডের ৫টি কেন্দ্রে ১ হাজার ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এইচএসসি পরীক্ষা নির্বিঘœ করতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালে শেরপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অন্যান্য কেন্দ্রগুলোও পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
শেরপুরের এনডিসি মেজবাউল আলম ভুইয়া জানান, জেলা প্রশাসনের সদিচ্ছায় আইন-শ্ঙ্খৃলা রক্ষাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার কারণে জেলায় একটি সুষ্ঠু পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভেতর নকল প্রবণতা না থাকার কারণেই অসদুপায় অবলম্বনের ঘটনাও ঘটেনি।









