শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশে শাক, সবজী, ফল ও ধান ফসলের পোকা মাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারন প্রকল্প এর আওতায় মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ওই মাঠ দিবসে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ প্রধান অতিথি ও উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নাজমুল হাছানের সভাপতিত্বে ওইসময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও), বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় ২ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।






