ads

রবিবার , ৩১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

খবর টি পড়েছেন : ২০০
শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শনিবার দিনব্যাপী সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও গাইনী বিভাগের প্রধান ডাঃ এ.কে.এম আবুল হোসাইন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, মোঃ সায়েদুর রহমান, মুক্তিযোদ্ধা মুনসুর আলী, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাই, মিলন মিয়া, প্রকৌশলী মোবারক হোসেন, সমাজ সেবক আব্দুল হামিদ, বিশিষ্ট্য শিক্ষানুরাগী হাতেম আলী বি.এস.সি, প্রকৌশলী মোঃ ইউসুফ আলী প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে কামারের চর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জিয়াউল হক মুকুল, আব্দুর রহমান, এমদাদুল হক মাঠু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মজিদ, সমাজ সেবক খোরশেদ আলম, অনিবার্ণ ক্লাবের সাধারণ সম্পাদক আলামীন খান, সহকারী শিক্ষক শামীম আহাম্মেদ, কামরুজ্জামান বাদল, সাহাব্দীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকরামুদৌলা সেলিম, ইউপি সদস্য এরশাদ আলী, দুলাল মিয়া, মুক্তার হোসেন, মিষ্টি খাতুন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। ক্রীড়া, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কামারেরচর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম কামরুল হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এলাকা থেকে পাবলিক বাসেই ঢাকায় ফিরলেন মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ ৯৪ বছর বয়সেও মমিরনের ভাগ্যে জুটেনি বয়স্ক-বিধবা ভাতার…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads