ads

সোমবার , ১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯৪ বছর বয়সেও মমিরনের ভাগ্যে জুটেনি বয়স্ক-বিধবা ভাতার কার্ড

খবর টি পড়েছেন : ২৩৬
৯৪ বছর বয়সেও মমিরনের ভাগ্যে জুটেনি বয়স্ক-বিধবা ভাতার কার্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত মন মিয়ার স্ত্রী মমিরন। জাতীয় পরিচয়পত্রের জন্ম সাল ১৯২৫ অনুযায়ী বর্তমানে তার বয়স ৯৪ বছর। স্থানীয়রা জানিয়েছেন বাস্তবে তার বয়স ১শ বছর হবে। অথচ এখনও তার ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার কার্ড। ঠিক কত বছর পূর্বে তার স্বামী মারা গেছেন সে হিসেব তার মনে নেই। তবে অনুমান করে তিনি বললেন ২০ থেকে ২২ বছরের আগের কথা। বৃদ্ধা মমিরনের প্রশ্নœ ‘আর কত বয়স হলে আমি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড পাবো ?
জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে দিনমজুর ছেলের সংসারে অবহেলিত হয়ে দিনাতিপাত করছেন মমিরন। ৩ ছেলের মধ্যে এক ছেলে ঢাকাতে কাজ করে, বছরে বাড়ি আসে ২/১ বার। আর বাকি ২ ছেলে দিনমজুরী করে সংসার চালায়। ২ মেয়ে বিয়ে হয়েছে অনেক আগেই। স্বামী মারা যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও বয়সের ভারে অনেক আগেই কর্মশক্তি হারিয়ে নুয়ে পড়েছেন। শরীরের যা অবস্থা আগের মত কাজ কর্ম করতে পারেন না। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে বৃদ্ধা মমিরনের। প্রতিদিন অন্যের হাতের দিকে চেয়ে থাকতে হয় তাকে। কোন কোন দিন এক বেলা খাবার জুটলেও অন্য বেলায় না খেয়ে থাকতে হয়। ঈদের মতো বড় উৎসবে তাঁর একটু খোঁজ নেয়ার কেউ নেই। মমিরন আক্ষেপ করে বলেন, আমার দেখামতে কত চেয়ারম্যান পরিবর্তন হলো। কিন্তু আমার দিকে কেউ চেয়ে দেখলো না। তিনি আরও বলেন, আগে আমি অফিসে গিয়েছি কিন্তু কাজ হয়নি। তবে এখন আর তাদের কাছে যাবার শারীরিক সক্ষমতা নেই।
সরেজমিনে বৃদ্ধা মমিরনের বাড়ী গিয়ে দেখা যায়, জীর্ণশীর্ন একটি টিনের ছাপড়ায় তার বসবাস। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জগ, থালা-বাসন। আসবাব বলতে রয়েছে একটি চৌকি আর এক কোণে রয়েছে কিছু লাকড়ী। ঘরের ভেতরেই গজে উঠছে বিভিন্ন ধরনের আগাছা। একরকম বসবাসের অযোগ্য ঘরেই চলছে মমিরনের বসবাস।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা’র সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউ আসেনি। ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকা পাঠানো হয় তার ভিত্তিতেই আমরা কার্ড সরবরাহ করে থাকি। এর বাইরেও বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড পাওয়ার যোগ্য কেউ থাকে তাহলে আমি ব্যবস্থা করে দিবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস

সর্বশেষ - ফিচার

Shamol Bangla Ads