ads

রবিবার , ২৪ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীতে আ’লীগ প্রার্থী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে দলের বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে

খবর টি পড়েছেন : ৩৯৫
শেরপুরের ঝিনাইগাতীতে আ’লীগ প্রার্থী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে দলের বিদ্রোহী প্রার্থীরা এগিয়ে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণার কাজ চলছে। ২৪ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোন কোন কেন্দ্রের ফলাফল নির্বাচনী কন্ট্রোল রুমে পৌঁছলেও পূর্ণাঙ্গ ফলাফল পৌঁছতে লাগবে আরও প্রায় এক থেকে দেড় ঘন্টা সময়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঝিনাইগাতীতে আওয়ামী লীগ প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম নৌকা প্রতীকে ব্যাপক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি উপজেলার মোট ৫৩টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৩৫ কেন্দ্রে তিনি দলের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) এর চেয়ে প্রায় ১০ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।
নালিতাবাড়ীতে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকছেদুর রহমান লেবু। তিনি উপজেলার ৭২ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৪২ টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের মনোনীত প্রার্থী হাজী মোশারফ হোসেন নৌকা প্রতীকের চেয়ে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
একইভাবে শ্রীবরদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডিএম শহিদুল ইসলাম ব্যাপক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি উপজেলার ৬৭টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের মনোনীত প্রার্থী আশরাফ হোসেন খোকা নৌকা প্রতীকের চেয়ে প্রায় ১৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে আ’লীগ প্রার্থী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে দলের বিদ্রোহী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads