ads

রবিবার , ২৪ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক ১০ ॥ ২ জনের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৩২
শেরপুরে উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক ১০ ॥ ২ জনের কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। তবে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে ১০ জন। এদের মধ্যে ২ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
জানা যায়, ২৪ মার্চ রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ৩ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটার উপস্থিতি ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যাও কমতে থাকে। এদিকে সকাল ১১টার দিকে ঝিনাইগাতী উপজেলার হাসলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ২ নারীসহ ৫ জনকে আটক করে পুলিশ। এছাড়া একই উপজেলার জোলগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে একজন করে আটক করা হয়। অন্যদিকে শ্রীবরদী উপজেলার দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনধিকার প্রবেশ ও জালভোট দেওয়ার চেষ্টাকালে ২ জনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত আদালত তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার আবুল কাশেম, ডা. পলাশ কান্তি দত্ত ও অলক ভাট জাল ভোট দেয়ার সময় আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩শ ৯০ জন। কেন্দ্র সংখ্যা ৬৭টি। এখানে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার। ভোট কেন্দ্র ৫৩টি। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নালিতাবাড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬শ। কেন্দ্র সংখ্যা ৭৩টি। উপজেলা চেয়ারম্যানে পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘœ করতে ৩ উপজেলায় ১৮ জন ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ৭১৮ জন পুলিশ, ২ হাজার ৩০৪ জন আনসার, ৪৮ জন র‌্যাব সদস্য দায়িত্বে নিয়োজিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ৩ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে ॥ ভোটার… পরবর্তী সংবাদ শেরপুরের ঝিনাইগাতীতে আ’লীগ প্রার্থী, নালিতাবাড়ী ও শ্রীবরদীতে দলের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads