ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৩ মার্চ ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে ২৩ মার্চ ওড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২৩ মার্চ; ১৯৭১ সনের এই দিনে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। ওইসময় শত শত প্রতিবাদী ছাত্র-জনতার মুহূর্মুহূ শ্লোগানের মধ্য দিয়ে ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ বাংলাদেশের মানচিত্র খচিত ‘জয়বাংলা’ লেখা ওই পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের এ অগ্রনায়করা ছিলেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ নেতা আমজাদ হোসেন, মোজাম্মেল হক, ফকির মুহাম্মদ আখতারুজ্জামান, আব্দুল ওয়াদুদ অদু, লুৎফর রহমান মোহন, আহসান উদ্দিন, আব্দুস সাত্তার প্রমুখ। এখনও ওই পতাকাটি জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফকির মুহাম্মদ আখতারুজ্জামানের কাছে ইতিহাসের সাক্ষী হিসেবে সংরক্ষিত আছে।
স্বাধীন বাংলার পতাকা প্রসঙ্গে অ্যাডভোকেট ফকির মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ১৯৭১ সনের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, ..মুক্তির সংগ্রাম…’ ভাষণের পর থেকেই শেরপুরের সংগ্রামী ছাত্র-জনতা আরো প্রতিবাদী হয়ে ওঠে। সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো শেরপুর এলাকা। চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি। গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া আন্দোলনকারী ছাত্রদের নিয়ে গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। তিনি বলেন, তখন আমরা শেরপুরের ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা বাংলাদেশের পতাকা কেমন হবে তা নিশ্চিত ছিলাম না। তাই স্থানীয়ভাবে নিজেরা ধারণা করেই মানচিত্রখচিত ওই পতাকাটি তৈরী করেছিলাম। তখনকার স্থানীয় দুদু খলিফা (দর্জি) পতাকাটি বানিয়ে দিয়েছিলেন।
জানা যায়, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে সংগ্রাম কমিটি ছাত্র-জনতাকে নিয়ে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে। সংগ্রাম পরিষদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) বাসভবনটি। এছাড়া বর্তমান সরকারি মহিলা কলেজ এলাকায় আড়াইআনী বাড়ির আম্রকাননে স্বেচ্ছাসেবক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়। শেরপুর থানা থেকে সংগৃহীত কয়েকটি বন্দুক দিয়ে সেখানে ছাত্র-যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে ১ এপ্রিল ভারত সীমান্ত ঘেঁষা ঝিনাইগাতী থানার রাংটিয়া পাতার ক্যাম্পে স্থাপন করা হয় প্রশিক্ষণ ক্যাম্প। শেরপুরের ১২ জন যুবক এ ক্যাম্পে প্রথম ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেন।
অপরদিকে মুক্তিযোদ্ধারা যখন সংগঠিত ও প্রশিক্ষণ নিতে থাকে তখন একাত্তরের ঘাতক বৃহত্তর ময়মনসিংহ জেলার ইসলামী ছাত্র সংঘের প্রধান কামারুজ্জামানের নেতৃত্বে সংগঠিত হয় আলবদর-রাজাকার বাহিনী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের রায়ে কামারুজ্জামানের ফাঁসির দন্ড দেয়। ২০১৫ সালের ১১ এপ্রিল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সাইক্লিং দলের… পরবর্তী সংবাদ শেরপুরের ৩ উপজেলায় নির্বাচন কাল ॥ সকল প্রস্তুতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads