ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩ উপজেলায় নির্বাচন কাল ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০১৯ ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৪ মার্চ রবিবার অনুষ্ঠেয় শেরপুরের ৩টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ২৩ মার্চ শনিবার দুপুরে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে বিতরণ করা হয়। আইন-শৃংখলা বাহিনী ও কেন্দ্রে দায়িত্বরত লোকজন ওইসব মালামাল নিয়ে কেন্দ্রে রওনা হন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩শ ৯০ জন। কেন্দ্র সংখ্যা ৬৭টি। এখানে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার। ভোট কেন্দ্র ৫৩টি। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নালিতাবাড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬শ। কেন্দ্র সংখ্যা ৭৩টি। উপজেলা চেয়ারম্যানে পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে ৩টি উপজেলায় মোট ১৯২টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৪২টি কেন্দ্রে ঝুকিপূর্ণ, আর ৫০টি কেন্দ্র সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ১৮ জন ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ৭১৮ জন পুলিশ, ২হাজার ৩০৪ জন আনসার, ৪৮ জন র‌্যাব সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়াও থাকবে পুলিশের স্ট্রাইকিং ফোর্স।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা সাংবাদিকদের জানান, নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপদে ভোট হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান।

Need Ads
error: কপি হবে না!