ads

রবিবার , ২৪ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৩ উপজেলায় নির্বাচন আজ ॥ ১৪২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরের ৩ উপজেলায় নির্বাচন আজ ॥ ১৪২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে ২৪ মার্চ রবিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৩ উপজেলা ১৯২টি কেন্দ্রে স্ব-স্ব প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে। ওইসব কেন্দ্রের মধ্যে ১৪২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় গ্রহণ করা হয়েছে অতিরিক্ত প্রস্তুতি।
এদিকে নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এজন্য ৩ উপজেলায় ১৮ জন ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ৭১৮ জন পুলিশ, ২ হাজার ৩০৪ জন আনসার, ৪৮ জন র‌্যাব সদস্য দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়াও থাকবে পুলিশের স্ট্রাইকিং ফোর্স।
জানা যায়, শ্রীবরদী উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩শ ৯০ জন। কেন্দ্র সংখ্যা ৬৭টি। এখানে উপজেলা চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইগাতী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার। ভোট কেন্দ্র ৫৩টি। উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নালিতাবাড়ী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৬শ। কেন্দ্র সংখ্যা ৭২টি। উপজেলা চেয়ারম্যানে পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নালিতাবাড়ী উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার জন কেনেডি জাম্বিল বলেন, নিরাপত্তার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপদে ভোট হবে বলে আশা প্রকাশ করে তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ৩ উপজেলায় নির্বাচন কাল ॥ সকল প্রস্তুতি… পরবর্তী সংবাদ শেরপুরের ৩ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে ॥ ভোটার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads