ads

বুধবার , ২০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ১৮০
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পঞ্চাশ দশক থেকে রাজনীতির মাঠ কাঁপানো বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও ভাষা সংগ্রামী।
জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করবে। আওয়ামী লীগ আজ সকাল ৮টায় মরহুমের বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বাদ আছর মরহুমের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ মাহফিলে আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রাজনীতি ও রাজনীতির বাইরে এক অনন্য মানুষ ছিলেন তিনি। তিনি পুরোদস্তুর একজন রাজনীতিক ছিলেন। স্কুল জীবনে রাজনীতিতে হাতেখড়ি, এরপর একজন স্বেচ্ছাসেবক থেকে রাজনীতির পথচলায় দেশের ১৯তম রাষ্ট্রপতি হয়েছিলেন জিল্লুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান নেতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অন্যায়ের সাথে আপস করা যাবে না : মন্ত্রীপরিষদ… পরবর্তী সংবাদ আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads