ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অন্যায়ের সাথে আপস করা যাবে না : মন্ত্রীপরিষদ সচিব

খবর টি পড়েছেন : ১৬৮
অন্যায়ের সাথে আপস করা যাবে না : মন্ত্রীপরিষদ সচিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম নবনিযুক্ত সহকারী কমিশনাদের উদ্দেশ্য বলেছেন, অন্যায়ের সাথে কোনো আপস করা যাবে না। ন্যায়ের জন্য স্রোতের প্রতিকূলে চলার মনোবল থাকতে হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দুই সপ্তাহের ‘বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ শফিউল আলম বলেন, হার না মানার মনোভাব নিয়ে জনসেবা করতে হবে। মানুষ তথা সেবা প্রার্থীদের মনের ভেতর জায়গা করে নিতে হবে যেন তাঁরা আজীবন মনে রাখে।
মন্ত্রীপরিষদ সচিব বলেন, মানুষকে সাহায্য করার সুযোগ ভূমি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি। পজেটিভ মাইন্ডসেট নিয়ে, ‘নলেজ’, ‘স্কিল’ এবং সঠিক ‘অ্যাটিটিউট’ প্রয়োগ করতে পারলে এসিল্যান্ডরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। মর্যাদাবোধ নিয়ে চলতে পারলে আর কিছুই বাঁধা হয়ে দাঁড়াবে না।
অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
ভূমি সচিব বলেন, সবসময় সেবা প্রদানের মানসিকতা রাখা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাদের দায়িত্ব। আমাদের প্রতি বঙ্গবন্ধুর অনুশাসন ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যৌথভাবে ২০১৯ সালে নবনিযুক্ত ১৭০ জন এসিল্যান্ডদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুসলিম লীগের মতো বিলীন হবে বিএনপি : হানিফ পরবর্তী সংবাদ প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads