ads

মঙ্গলবার , ১২ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। সভায় গণহত্যা দিবস এবং স্বাধীনতা ও জাতীয় দিবস পৃথক পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। সেইসাথে গৃহীত কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রশাসনসহ বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে উপ-কমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন ॥ ৩ জনের… পরবর্তী সংবাদ ফের রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন শেরপুরের আশরাফুল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads