নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদান রাখায় শেখ হাসিনার পুরস্কার অর্জন

খবর টি পড়েছেন : ২৫০
নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদান রাখায় শেখ হাসিনার পুরস্কার অর্জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নারীর ক্ষমতায়নে অসাধারণ অবদান রাখায় ‘লাইফটাইম কনট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির বার্লিনে সিটি কিউব-আইটিবিতে স্থানীয় সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ)। বিশ্ব পর্যটন সংস্থার সাবেক মহাসচিব ড. তালিব রিফাইয়ের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।
বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) একজন দক্ষ নেতা হিসেবে এই অঞ্চলে লিঙ্গ সমতা, নারী ও মেয়েদের ক্ষমতায়নে সারাজীবনে অসামান্য অবদান রাখার স্বীকৃত স্বরূপ আইএসএডব্লিউ শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করেছে।
আইএসএডব্লিউ নয়াদিল্লী ভিত্তিক একটি প্রতিষ্ঠান। সার্কভুক্ত সকল দেশ এর সদস্য। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি লিঙ্গ সমতা বিশ্বাস করে এই অঞ্চলের নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নারী অধিকার অর্জনে অবদান রাখা ব্যক্তিদের আইএসএডব্লিউ সম্মাননা প্রদান করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিল্লুর রহমানের ৯১তম জন্মদিন আজ পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচন : তৃতীয় ধাপে বিনা ভোটে নির্বাচিত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads