ads

বৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন মেয়র আতিকুল

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৭, ২০১৯ ১:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিনি শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করান।
এছাড়া একই স্থানে রাজধানীর দুটি সিটি করপোরেশনের ৩৮ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১২ জন কাউন্সিলর শপথ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
গত ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা প্রতীকে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শাফিন আহমেদ পেয়েছিলেন ৫২ হাজার ৪২৯ ভোট। ২০১৭ সালের ৩০ নভেম্বর ডিএনসিসি মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!