শপথ নিলেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত ঐক্যফ্রন্টের সুলতান মনসুর

খবর টি পড়েছেন : ২১৪
শপথ নিলেন ধানের শীষ প্রতীকে নির্বাচিত ঐক্যফ্রন্টের সুলতান মনসুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৬, মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। সুলতান মোহাম্মদ মনসুর গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং গাজী মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুলতান মোহাম্মদ মনসুর গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন। জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না থাকায় এতদিন শপথ নেননি। আজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে সুলতান মোহাম্মদ মনসুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন মেয়র আতিকুল পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads