ads

রবিবার , ৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৭৬
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ স্বাস্থ্যসেবার মান বাড়াতে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৩ মার্চ রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। ওইসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার ও পৌর মেয়র আবু সাইদ। সিএইচসিপি জাহানারার উপস্থাপনায় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সের নানা সমস্যা ও সমাধানের দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিছুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) ডা. মনিরুজ্জামান, ডা. আকরাম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বিটিভির জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য, মিডওয়াইফারি লুৎফা আকতার, সিনিয়র ষ্টাফ নার্স নুরন নাহার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা পরবর্তী সংবাদ নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করলেন ভুটানের রাষ্ট্রদূত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads