ads

রবিবার , ৩ মার্চ ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে পারভীন বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ২ মার্চ শনিবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের নিজ বসতঘরে ওই ঘটনা ঘটে। পারভীন স্থানীয় ফেরদৌস মিয়ার প্রথম স্ত্রী। রবিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ সন্তানের জননী পারভীন বেগমকে রেখে তার স্বামী ফেরদৌস মিয়া দ্বিতীয় বিয়ে করে। ওই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফেরদৌস গত এক বছর যাবত অন্যত্র ঘর-সংসার করে আসছে। আর ওই ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে শনিবার রাতে নিজ ঘরের আড়ার সাথে পারভীন গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে রবিবার সকালে পারভীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!