শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘ভোটার হব ভোট দিব’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনার আয়োজন করা হয়। ১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম শাহজাহান কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ বিল্লাল, থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন প্রমূখ। সভায় বক্তারা ভোটার হওয়ার ও ভোট দেওয়ার নিয়মসহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এতে অংশ গ্রহণ করেন শিক্ষক, পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের সদস্য, সাংবাদিক¦ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।









