ads

বৃহস্পতিবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ

খবর টি পড়েছেন : ২৭৪
শেরপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমন্বয় পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সভাপতি ফেরদৌসী, সম্পাদক ভাসানী

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১১ পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৮ পদে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সহ-সাধারণ সম্পাদকসহ অপর ৩ পদে বিজয়ী হয়েছেন বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির ২নং বার ভবন মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় ওই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সমন্বয় পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নূর উদ্দিন আহমেদ, অডিটর পদে এডভোকেট রওশন কবীর আলমগীর, সদস্য পদে এডভোকেট রেদওয়ানুল হক আবীর, এডভোকেট শিবলু চন্দ্র দাস ও এডভোকেট মোহাম্মদ তাজুমুল ইসলাম বিজয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের থেকে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদুর রহমান রাসেল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট এএইচএম নুরে আলম হীরা ও সদস্য পদে এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ বিজয়ী হয়েছেন। নির্বাচনে ১৯৪ জন ভোটারের মধ্যে ১৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বার অঙ্গনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক সংক্ষিপ্ত সমাবেশে নির্বাচন কমিশনসহ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামীতে কলুষমুক্ত বিচার অঙ্গনের ধারাবাহিকতা রক্ষা, বার ও বেঞ্চের সম্পর্কের আরও উন্নয়নসহ আইনজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত সিজেএম ভবন জেলা জজ আদালত অঙ্গনে দ্রুততম সময়ে নির্মিত হবে।

সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, আইনজীবী নেতা এডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে তক্ষক অবমুক্ত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads