ads

শুক্রবার , ১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকাতেরঘোপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন সানোয়ার হোসেন (২৫), আব্দুর সাত্তার (৪৫) ও লাল মিয়া (৩৫)। শুক্রবার দুপুরে মাদক আইনের নিয়মিত মামলাসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাসিবুল হাসান, এএসআই শফিকুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকাতেরঘোপ এলাকায় অভিযান চালায়। ওইসময় লাল মিয়ার বসতঘর থেকে ১৮ কেজি গাঁজাসহ লাল মিয়া, সানোয়ার হোসেন ও আব্দুস সাত্তারকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
শেরপুরের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় ভোটার দিবস পালিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads