ads

রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সিএনজিচালিত অটোরিক্সা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে শ্রীবরদী উপজেলা প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব তালুকদার (২৪) নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্ল¬ব তালুকদার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের তারা তালুকদারের ছেলে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শ্রীবরদী উপজেলা কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী বিপ্ল¬ব তালুকদার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার সন্ধ্যায় ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিক্সাযোগে কর্মস্থলে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার কুসুমহাটী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে আহত হন তিনি। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!