ads

রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উৎসবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী

খবর টি পড়েছেন : ২৭৫
শেরপুর পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উৎসবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভার গৌরবের দেড়শ’ বছর পূর্তি উৎসব উপলক্ষে মরহুম ছাবেদ আলী বিএসসি স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রথম খেলায় ছেলেদের এককে ময়মনসিংহের সাকিব চ্যাম্পিয়ন ও জামালপুরের রবিন রানারআপ হয়েছে। ‘বেস্ট অব থ্রি’ ফাইনালে সরাসরি প্রথম দুই গেমে সাকিব ২১-১৪, ২১-১৫ পয়েন্টে রবিনকে পরাজিত করে। অপরদিকে, মেয়েদের এককে শেরপুরের ঐশী ২১-১৩, ২১-১৬ পয়েন্টে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্মৃতি’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ছেলেদের দ্বৈতে জামালপুরের রিংকু-তমাল জুটি ২১-১৭, ২১-১৪ পয়েন্টে একই জেলার নুপুর-বাদল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া মেয়েদের দ্বৈতে মা-মেয়ের জুটি ঐশী ও তার মা ২১-১৬, ২১-১৯ পয়েন্টে সামান্থা-জীম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মিক্সড ডাবলসে ময়মনসিংহের সাকিব-স্মৃতি জুটি শেরপুরের পল্লব-ঐশী জুটিকে ২১-১৬, ২১-১৩ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি এবং বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল এবং অতিথিবৃন্দ ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন খেলোয়াড়দের পুরষ্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ৫ হাজার টাকা করে এবং রানারআপ খেলোয়াড়দের ক্রেস্ট ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর বাদশা মিয়া বক্তব্য রাখেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন।
এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা একক এবং দ্বৈত ও মিশ্র দ্বৈতের ৫টি ইভেন্টে বৃহত্তর ময়মনসিংহের ৬২ জন নারী-পুরুষ শাটলার (ব্যাডমিন্টন খেলোয়াড়) অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার বার নির্বাচনে মনোনয়নবঞ্চিত হলেন বিদায়ী সভাপতি… পরবর্তী সংবাদ প্রস্তুতি ম্যাচে জ্বলে উঠল টাইগারদের ব্যাট