ads

রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

খবর টি পড়েছেন : ১৬৫
শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ২ প্যানেলের ২৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৪ ফেব্রুয়ারি রবিবার দুপুরে তারা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ওইসময় নির্বাচন কমিশনার এডভোকেট মধুসূদন দত্ত, এডভোকেট মোঃ মুনীর, এডভোকেট জাহিদুল হক আধার ও এডভোকেট হাছেন আলী উপস্থিত ছিলেন।
জানা যায়, রবিবার বেলা ২টার দিকে প্রথমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির নেতৃত্বে সমন্বয় পরিষদের নেতারা তাদের প্যানেলের মনোনয়নপত্র দাখিল করেন। ওইসময় আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় পরিষদে সভাপতি পদে এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সহ-সভাপতি পদে এডভোকেট হরিদাস সাহা, সাধারণ সম্পাদক পদে এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নূর উদ্দিন আহমেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মমিনুল ইসলাম মমিন, অডিটর পদে এডভোকেট রওশন কবীর আলমগীর, সদস্য পদে এডভোকেট রেদওয়ানুল হক আবীর, এডভোকেট আসাদুজ্জামান, এডভোকেট শিবলু চন্দ্র দাস ও এডভোকেট মোহাম্মদ তাজুমুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
এদিকে বিকেল ৩টার দিকে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়। ওইসময় সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্যানেলে সভাপতি পদে এডভোকেট তৌহিদুর রহমান, সহ-সভাপতি পদে এডভোকেট আশরাফুল আলম লিচু, সাধারণ সম্পাদক পদে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও এডভোকেট ছামিউল ইসলাম আতাহার, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদুর রহমান রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট ফরহাদ আলী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট এএইচএম নুরে আলম হীরা, অডিটর পদে এডভোকেট মুন্সী মোঃ মহসীন, নির্বাহী সদস্য পদে এডভোকেট মোঃ কামরুজ্জামান, এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, এডভোকেট সাব্বির হাসান ও এডভোকেট মোক্তারোজ্জামান মুক্তার।
উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এবার মোট ভোটার রয়েছেন ১৯৪।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সড়ক দুর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত পরবর্তী সংবাদ নকলায় শিক্ষকদের অর্থায়নে উপবৃত্তি বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads