ads

রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিক্ষকদের অর্থায়নে উপবৃত্তি বিতরণ

খবর টি পড়েছেন : ১৪৩
নকলায় শিক্ষকদের অর্থায়নে উপবৃত্তি বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউপির বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসায় মা সমাবেশে ওই মাদরাসার ইবতেদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষকদের নিজস্ব অর্থায়নে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে মাদরাসার মিলনায়তনে এক আলোচনা সভা, মা সমাবেশ ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলার একমাত্র অষ্টম শ্রেণীতে উন্নতি করন বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরুজ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্যদের মধ্যে সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রুপম ও রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

ওইসময় মাদরাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারি উপবৃত্তি বঞ্চিত বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের নিজস্ব অর্থায়নের উপবৃত্তি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে ২৩ প্রার্থীর মনোনয়ন দাখিল পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের পদত্যাগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads