ads

রবিবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের পদত্যাগ

খবর টি পড়েছেন : ১৮৩
শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের পদত্যাগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার খাড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম পদত্যাগ করেছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তিনি রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগ পত্র গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালসহ খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের সকল সদস্য।
এ ব্যাপারে এডিএম শহিদুল ইসলাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করবো। এ জন্য নির্বাচন কমিশনের বিধি মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর জানান, খড়িয়াকাজীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শিক্ষকদের অর্থায়নে উপবৃত্তি বিতরণ পরবর্তী সংবাদ উপজেলা নির্বাচনে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে মনোনয়ন পেলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads