ads

শনিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার বার নির্বাচনে মনোনয়নবঞ্চিত হলেন বিদায়ী সভাপতি আধার

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে এবার বার নির্বাচনে মনোনয়নবঞ্চিত হলেন বিদায়ী সভাপতি আধার
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

‘আমাকে রাজনৈতিকভাবে হত্যার ষড়যন্ত্র চলছে’

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ দলীয় গ্রুপিংয়ে রোষানলের শিকার হয়ে এবার শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে মনোনয়নবঞ্চি হলেন বিদায়ী সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধারকে। ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিকের উপস্থিতিতে শহরের চকবাজারস্থ তার কার্যালয়ে দলীয় আইনজীবীদের একাংশের উপস্থিতিতে ওই নির্বাচনে এবার সভাপতি প্রার্থী হিসেবে সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ নিয়ে আইনজীবী অঙ্গনসহ সচেতন মহলে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে রফিকুল ইসলাম আধার অভিযোগ করে বলেন, তাকে ‘রাজনৈতিকভাবে হত্যা’র ষড়যন্ত্র চলছে।
জানা যায়, ২০০০ সালের প্রথম দিকে আইনজীবী হিসেবে শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত ৪ দফা ব্যতীত ১৪টি নির্বাচনে বিভিন্ন পদে দলের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে প্রার্থী হিসেবে অংশ নেন। এর মধ্যে একবার ২ ভোটে সহ-সাধারণ সম্পাদক ও একবার ১ ভোটে সাধারণ সম্পাদক পদে হারলেও ২ বার সাধারণ সম্পাদক ও শেষ দফায় রেকর্ড ভোটে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হন। বারের নির্বাচনী রেওয়াজ অনুযায়ী, যেকোন বলয় থেকে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে অংশ নিয়ে পরাজিত হলে পরবর্তী ২ দফা এবং নির্বাচিত হলে পরবর্তী নির্বাচনেও তিনি মনোনয়ন পেয়ে থাকেন। রফিকুল ইসলাম আধার সভাপতি নির্বাচিত হওয়ার পর কলুষমুক্ত বিচার অঙ্গন প্রতিষ্ঠা, বার ও বেঞ্চের সু-সম্পর্ক প্রতিষ্ঠা, আইনজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন একই অঙ্গনে অর্থাৎ জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনে প্রতিষ্ঠায় কার্যকর ও সাহসী পদক্ষেপ গ্রহণসহ সমিতির উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তাই প্রচলিত রেওয়াজ অনুযায়ী, তিনিই আগামী নির্বাচনে সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হচ্ছেন- এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু দলের অভ্যন্তরিন কোন্দলের কারণে বার নির্বাচনের সকল রীতি-রেওয়াজ জলাঞ্জলি দেওয়ায় এবার প্রথম থেকেই রোষানলে পড়েন তিনি। যে কারণে নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই তাকেসহ দলের একটি অংশকে পাশ কাটিয়ে চলছিল অপর একটি অংশ। সেক্ষেত্রে পরিবর্তিত সম্ভাব্য প্রার্থী হিসেবে তৎপর হয়ে উঠেন সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী। এক পর্যায়ে তারও বিকল্প প্রার্থী হিসেবে হঠাৎ করে সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির নাম উঠে আসলে তার সম্মানার্থে আইনজীবীদের এক সভায় তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু এরপরও ২২ ফেব্রুয়ারি রাতে রফিকুল ইসলাম আধারসহ একটি অংশকে পাশ কাটিয়ে ডাকা এক সভায় একেএম মোছাদ্দেক ফেরদৌসীকেই প্রার্থী ঘোষণা করা হয়। কেবল তাই নয়, রফিকুল ইসলাম আধারের পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে বিষোদগারও করা হয় ওই সভায়। বিষয়টি বাইরে ছড়ালে একই মতাদর্শের আইনজীবীসহ সাধারণ আইনজীবীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি এবং বিপরীত বলয় থেকে শক্তিশালী কোন প্রার্থী না নামায় নির্বাচনে অংশ নেওয়ার মতো যথেষ্ট ক্ষেত্র তৈরি হয় তার। কিন্তু দল ও আদর্শিক প্রশ্নে দৃঢ়চেতা আধার মনোনয়নবঞ্চিত হওয়াসহ বিষোদগারের যাতনার পরও প্রার্থী হওয়া থেকে বিরত থাকেন। কিন্তু এরপরও গুজব ছড়ানো হয় তিনি বিদ্রোহী বা বিপরীত বলয় থেকে প্রার্থী হচ্ছেন। অবশেষে বিপরীত বলয়ের সভাপতি প্রার্থী চূড়ান্ত হওয়ায় সেই গুজব নিছক প্রমাণিত হয়।
এদিকে রোষানলের শিকার হয়ে আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার বিষয়ে রফিকুল ইসলাম আধারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিভিন্ন এলাকায় শিক্ষা, ধর্মীয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে নিবির সম্পর্ক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষের মৃত্যুর পর এলাকায় নির্বাচন করার মতো উল্লেখযোগ্য কেউ না থাকায় তিনি আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী হিসেবে তৎপর থাকায় দলীয় গ্রুপিংয়ের ধারাবাহিকতায় তার উপর পুনঃপুন খড়গ চলছে। ওই খড়গের ধারাবাহিকতায় তাকে প্রায় ৫ মাস আগে সরে দাঁড়াতে হয়েছে শেরপুর প্রেসক্লাবের সভাপতির পদ থেকে। একজন সম্ভাব্য প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ দলের যে অংশকে পাশ কাটিয়ে চলা হয়েছে, সেই অংশেও রাখা হয়েছিল আধারকে। এরপরও তারা দলের প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালনসহ স্ব-স্ব এলাকায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করার পরও তাদের প্রতি বিরাগ কমেনি। সূত্র আরও জানায়, কয়েকদিন আগে শহরের নওহাটা এলাকায় নিজেদের গড়া উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকেও সরিয়ে দিতে এলান জারি করা হয়েছে। এছাড়া সম্প্রতি ময়মনসিংহে বঙ্গবন্ধু আ্ওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সমাবেশে শেরপুরে নিয়ম-কানুন উপেক্ষা করে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে তিনি বক্তব্য রাখলে চটে যান স্থানীয় শীর্ষ মহল। আর তারই ধারাবাহিকতায় এবার রোষানলের শিকার হলেন আইনজীবী সমিতির নির্বাচনে।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, আমি জন্মগতভাবে আওয়ামী পরিবারের সন্তান। ছাত্রজীবনে নিজ এলাকায় কঠিন সময়ে স্রোতের বিপরীতে অবস্থান নিয়ে দল করে ধাপে ধাপে এগিয়ে এসেছি। দলের পাশাপাশি বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিঃসঙ্গ চিত্তে কাজ করে আজ দলকে একটা ভাল পর্যায়ে নিয়ে যাওয়ার পরও সে অনুযায়ী আমার মূল্যায়ন হয়নি। বরং এখন পছন্দ-অপন্দের কারণে আমাকে ‘রাজনৈতিকভাবে হত্যা’র ষড়যন্ত্র চলছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, দলে ঘৃণিত বিপরীত আদর্শের লোকদের কেবল পুনর্বাসনই নয়, স্বখ্যাত পিস কমিটির সন্তানদেরও মূল্যায়ন করা হচ্ছে। তিনি আমৃত্যু আওয়ামী লীগের আদর্শে অটুট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তার পারিবারিক ও ব্যক্তিগত বিষোদগারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আয়নায় নিজেদের মুখ দেখলে অন্যকে খোচা দেওয়ার ন্যূনতম কারণ নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর বারের নির্বাচনে আ’লীগ-বিএনপির সভাপতি প্রার্থী ঘোষণা পরবর্তী সংবাদ শেরপুর পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উৎসবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads