ads

শনিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর বারের নির্বাচনে আ’লীগ-বিএনপির সভাপতি প্রার্থী ঘোষণা

খবর টি পড়েছেন : ২৯৫
শেরপুর বারের নির্বাচনে আ’লীগ-বিএনপির সভাপতি প্রার্থী ঘোষণা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মনোনয়নপত্র দাখিল ২৪ ফেব্রুয়ারি, ভোট ২৮ ফেব্রুয়ারি

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ অনেক জল্পনা-কল্পনা ও নাটকীয়তার পর অবশেষে ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের সভাপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে সভাপতি প্রার্থী হিসেবে সমন্বয় পরিষদ থেকে সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও ঐক্য পরিষদ থেকে সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান মনোনীত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে পদে ঐক্য পরিষদ থেকে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব মনোনীত হলেও ২৩ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টা পর্যন্ত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে রাতেই সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকসহ উভয় প্যানেলের অন্যান্য পদগুলোও চূড়ান্ত হতে পারে। কারণ মনোনয়ন দাখিলের সময়সীমা হচ্ছে ২৪ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত।
জানা যায়, গত ৩১ জানুয়ারি শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি কার্যকরী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা থাকার পরও সেই তালিকা চূড়ান্ত করা হয় ১৭ ফেব্রুয়ারি। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে ১৯ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, বাছাই, খসড়া তালিকা প্রকাশ এবং ২৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১৯৪ জন। গুঞ্জন উঠেছে, অন্যান্যবারের চেয়ে এবার স্বল্পতম সময়ে তফসিল ঘোষণা এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ৩ দিনের মধ্যে একদিন রাখা ও উভয় প্যানেলের পরিচিতি অনুষ্ঠান না রাখাসহ নির্বাচনের ক্ষেত্রে গঠনতান্ত্রিক বিধান অনেকটাই উপেক্ষিত হয়েছে।
এদিকে এবারের নির্বাচনকে কেন্দ্র করে সমন্বয় পরিষদ থেকে রেকর্ড ভোটে নির্বাচিত বিদায়ী সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ একটি অংশকে প্রথম থেকেই পাশ কাটিয়ে চলছিল লুকোচুরি। অবশেষে তাদেরকে পাশ কাটিয়েই নানা নাটকীয়তার পর ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিকের উপস্থিতিতে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির পাশাপাশি বিকল্প হিসেবে সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীকে চূড়ান্ত করা হয়। ওইসময় জানানো হয়, ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী হিসেবে কেউ প্রার্থী না হলে এডভোকেট চন্দন কুমার পাল মনোনয়নপত্র দাখিল করবেন। অন্যথায় তিনি বিরত থাকবেন এবং সেক্ষেত্রে বিকল্প প্রার্থী এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীই নির্বাচনে লড়বেন। তবে ইতোমধ্যে সভাপতি পদে ঐক্য পরিষদের প্রার্থী ঘোষণা করায় এডভোকেট চন্দন কুমার পালের প্রার্থিতার সম্ভাবনা অনেকটাই নেই। একই সভায় সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন ও এডভোকেট শাহীদ উল্লাহ শাহীর নাম আলোচনায় উঠলেও ওই পদে প্রার্থী চূড়ান্ত না করে বলয়ের আইনজীবীদের ৩ নেতার উপর তা চূড়ান্ত করার দায়িত্ব অর্পণ করা হয়। শনিবার রাত ৯টা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা চূড়ান্ত করা হয়নি। তবে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এডভোকেট আবুল মানসুর স্বপন ইতোমধ্যে গ্রীন সিগনাল পেয়েছেন বলে গুঞ্জন উঠেছে।
অন্যদিকে ২৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের উপস্থিতিতে শহরের গৃর্দানারায়ণপুরস্থ বাসভবনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের এক সভায় সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান তৌহিদকে সভাপতি প্রার্থী ও পদে বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। তবে তবে একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্তকরণের ভিত্তিতে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে এবং সেক্ষেত্রে সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান চূড়ান্ত প্রার্থী হতে পারেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমে উঠেছে বইমেলা পরবর্তী সংবাদ শেরপুরে এবার বার নির্বাচনে মনোনয়নবঞ্চিত হলেন বিদায়ী সভাপতি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads