ads

শনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৫৯
নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে আয়োজিত ওই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার কৃষি অধিদপ্তর খামার বাড়ির মহা-পরিচালক কৃষিবিদ নুরুল আলম। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার কৃষিসম্প্রসান অধিদপ্তর খামার বাড়ির ভারপ্রাপ্ত পরিচালক উদ্ভিদ সংগনিরোধ উইং আজহার আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, নাকুগাঁও স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করার ফলে এই স্থলবন্দর দিয়ে আমদানী-রফতানীকৃত কৃষিজাত পণ্য ও ফল-ফলাদি রোগ জীবানুমুক্ত এবং নিরাপদ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে সনদপত্র দেয়ার পর সেসব পণ্য বাজারজাত করা হবে। এতে সাধারণ ভোক্তাগণ রোগ জীবানুমুক্ত পণ্য পাবেন। তারা আরও বলেন, দেশের প্রায় সবগুলো স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র রয়েছে।
পরে উদ্বোধক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র উদ্বোধন করেন। ওইসময় শেরপুরের কৃষিসম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, নালিতাবাড়ীর কৃষি কর্মকর্তা শরীফ ইকবালসহ প্রায় দুই শতাধিক আমদানি-রফতানীকারক ব্যবসায়ী, সুধীবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সেচ পাম্প স্থাপনে কৃষকের মুখে খুশির ঝিলিক পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নববধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads