ads

সোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৫ ছাত্র-যুবলীগ নেতা নিহত

খবর টি পড়েছেন : ২৪৮
খুলনায় সড়ক দুর্ঘটনায় ৫ ছাত্র-যুবলীগ নেতা নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খুলনা : খুলনার রূপসা সেতু বাইপাস সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতা নিহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি রবিবার রাতে লবণচরা থানার সামনে খাজুর বাগান নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ওই প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল, রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪)। রাত সাড়ে ১০টার দিকে দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে সেটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচ ছাত্র-যুবলীগ নেতাই প্রাণ হারান। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারের জানালা ভেঙে লাশ উদ্ধার করে। ট্রাক‌টি জব্দ করা হ‌লেও চালকসহ অন্যরা পা‌লি‌য়ে যায়। পরে রাতেই পাঁচ মরদেহ গোপালগঞ্জে পাঠানো হয়।
তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরা পাঁচজনই বন্ধুর মতো চলাফেরা করতেন। তারা মাদকবিরোধী সংগঠনেও সক্রিয় ছিলেন। রবিবার খুলনায় তারা বেড়াতেই গিয়েছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কর্ণফুলীর তলদেশে টানেল বোরিং শুরু ২৪ ফেব্রুয়ারি পরবর্তী সংবাদ ইজতেমার কারণে পেছাল ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির…

সর্বশেষ - খুলনা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads