ads

সোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কর্ণফুলীর তলদেশে টানেল বোরিং শুরু ২৪ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ২৩৬
কর্ণফুলীর তলদেশে টানেল বোরিং শুরু ২৪ ফেব্রুয়ারি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেলের মূল কাজ বোরিং শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বোরিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে টানেলের দেশে প্রবেশ করবে বাংলাদেশ। পদ্মা সেতুর মতো বাস্তবায়ন হবে দেশের মানুষের আরেকটি স্বপ্ন। এতে চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন।
জানা গেছে, ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ ও চারলেন বিশিষ্ট কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে বর্তমানে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে ৫ হাজার ৫০৫ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন সরকার। আর বাকি টাকা বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে।
সরেজমিনে টানেল এলাকা ঘুরে দেখা যায়, দ্রুত গতিতে চলছে টানেলে বোরিং মেশিন (টিবিএম) স্থাপনের কাজ। পতেঙ্গায় কাজের সুবিধার্থে প্রায় এক কিলোমিটার এলাকা সর্বসাধারণের অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে চায়না কোম্পানি ‘চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কম্পানি’ (সিসিসিসি)
প্রকল্প কাজের অগ্রগতি ও বর্তমান ব্যয়সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে প্রকল্পের কাজ ৩২ শতাংশ শেষ হয়েছে। টানেল বোরিং মেশিনসহ (টিবিএম) যাবতীয় যন্ত্রপাতি চলে এসেছে। এতে কাজের গতিও অনেক বেড়েছে। প্রকল্পের মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা; ভোট ১১ মার্চ পরবর্তী সংবাদ খুলনায় সড়ক দুর্ঘটনায় ৫ ছাত্র-যুবলীগ নেতা নিহত

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads