ads

সোমবার , ১১ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইজতেমার কারণে পেছাল ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা

খবর টি পড়েছেন : ১৬২
ইজতেমার কারণে পেছাল ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার।
তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ। এর ফলে ব্যাবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা হবে ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।
এ বছর তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা এক পর্বে চার দিনে হবে। আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনায় সড়ক দুর্ঘটনায় ৫ ছাত্র-যুবলীগ নেতা নিহত পরবর্তী সংবাদ ফের সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads