ads

মঙ্গলবার , ১২ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী

খবর টি পড়েছেন : ১৪৯
ফের সংসদ উপনেতা হলেন সাজেদা চৌধুরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তৃতীয়বারের মতো জাতীয় সংসদের উপনেতা হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন। সাজেদা চৌধুরী গত নবম ও দশম সংসদে একই পদে দায়িত্ব পালন করছেন। শারীরিক অসুস্থতার কারণে উপনেতা পদে তার বহাল থাকা-না থাকা নিয়ে এতোদিন নানা আলোচনা ছিল। এ পদে আলোচনায় ছিলেন সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
গত বুধবার জাতীয় সংসদে গঠিত আটটি সংসদীয় কমিটির মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে তাকে। এরপরই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সংসদ উপনেতা থাকছেন সাজেদাই।
গত ৩০ জানুয়ারি শুরু হওয়া একাদশ সংসদের প্রথম অধিবেশনের প্রতিটি দিনই সংসদে অংশ নিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইজতেমার কারণে পেছাল ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির… পরবর্তী সংবাদ বিএনপি জামায়াতকে ছাড়বে না : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads