ads

রবিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবীর চরণে অঞ্জলি দিয়ে সরস্বতী পূজা শুরু

খবর টি পড়েছেন : ৩৮১
দেবীর চরণে অঞ্জলি দিয়ে সরস্বতী পূজা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আজ স্বরস্বত পূজা। ১০ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে বিদ্যানুরাগী ও ভক্তদের অঞ্জলি দানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা। মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী আসেন ধরণীতে। পঞ্জিকা মতে শনিবার পঞ্চমী তিথি শুরু হওয়ায় অনেক বাসাবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে গতকালই পূজা অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতায় রবিবার সকাল ১০টার মধ্যেই পূজা শুরু করার বাধ্যবাধকতা আছে।
সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন ভক্তরা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ছাত্র যুব ঐক্য পরিষদ এবং মহিলা ঐক্য পরিষদের নেতারা ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফের বোন নির্বাচিত

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads